বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ) সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ।
পরে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছিমুল হক ও মৎস্য খামারী জামিরুল ইসলাম প্রমুখ ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















