খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে৷এরইমধ্যে বিভিন্ন পদে প্রার্থীতা ঘোষণা করেছেন অনেকেই। তবে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতা নির্বাচনের দাবী সমিতির সাধারণ সদস্যদের৷
সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন খাগড়াছড়ি চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় করছেন অত্র সমিতির বর্তমান সভাপতি তপন কান্তি দে। তবে সমিতির সদস্যরা বলছেন, সততা, যোগ্যতা ও জনপ্রিয়তায় হাজী মোঃ কাশেম এগিয়ে আছেন৷
সমিতির সহ-সভাপতি পদপ্রার্থীরা হলেন, মোঃ আমিন শরীফ,মোঃ দ্বীন মোহাম্মদ, মিন্টু বিকাশ চাকমা ও লিটন খান।
সাধারণ সম্পাদক পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, মোঃ মজিবুর রহমান মোঃ আবু কালাম ভুইয়া,মোঃ মনির হোসেন,মোঃ কামাল হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ শামসুল হুদা।
সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন মোঃ জসিম উদ্দিন ও মোঃ বখতিয়ার উদ্দীন চৌধুরী। দপ্তর সম্পাদক পদে মোঃ নুরুন্নবী ও মোঃ দিদারুল আলম। কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তফা ও মোঃ নজরুল ইসলাম।
সদস্য পদে এরইমধ্যে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, রফিক উদ্দীন সিদ্দিকী, মোঃ আবুল হোসেন, পংকজ বড়ুয়া, মোঃ আঃ জব্বার ও মোঃ খোরশেদ আলম কোম্পানি।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অন্যতম সদস্য ও দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন দাস বলেন, খাগড়াছড়ির কাঠ ব্যবসায়ীদের আমানত রক্ষা ও সমিতির সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে হাজী মোঃ কাশেম ভাইয়ের গুরুত্ব অপরিসীম। আমি আশা করি তিনি বিপুল ভোটে অত্র কমিটির সভাপতি নির্বাচিত হবেন৷
কমিটির বেশ কয়েকজন সদস্য জানান, হাজী মোঃ কাশেম অত্র কমিটির সভাপতি নির্বাচিত হলে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরোও এগিয়ে যাবে।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শওকত উল ইসলাম বলেন, বিগত সময়ে সততা ও নিষ্ঠার সাথে সমিতির কার্যক্রম পরিচালনা করে এসেছি। আগামীতে সৎ, যোগ্য, পরিশ্রমী ব্যবসায়ী নেতাদের নির্বাচিত করতে অত্র সমিতির সকল সদস্যকে আহ্বান জানাচ্ছি।
সমিতির সভাপতি পদপ্রার্থী খাগড়াছড়ি চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমিতির সকল সদস্যেদের আমানত রক্ষা ও সুষ্ঠভাবে সমিতি পরিচালনাই আমার মূল লক্ষ্য৷ তাছাড়া ব্যবসায়ীক ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা নিরশনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















