০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শরীয়তপুরে জমিয়ত হিজবুল্লাহ’র উদ্যোগে মানববন্ধন-বিক্ষোভ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জমিয়ত, যুব, ছাত্র হিজবুল্লাহ শরীয়তপুর জেলা শাখা। শনিবার (৭ নভেম্বর ২০২০) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর আলিয়া মাদরাসার মাঠে সমাবেশে মিলিত হয়। মানববন্ধন-বিক্ষোভ-সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

কাগদী দরবার শরীফের পীরে কামেল হযরত মাও. শাহ নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এসআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাও. নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. তছলিম উদ্দিন। এতে অংশগ্রহণ করেন, মাও. নুর মোহাম্মদ (সদর), মাও. আমিনুল ইসলাম (গোসাইরহাট), মাও. ফয়জুল ইসলাম, মাও. হাবিবুর রহমান (ডামুড্যা), মাও. মাহবুবুর রহমান (জাজিরা), মাও. খালিদ (সখিপুর) প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ‘মুহাম্মদ (সা.)’কে অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মহানবী (সা.)’র দুশমনকে কোনো ছাড় দেয়া হবে না। আর অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দূতাবাস বন্ধ করতে হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

শরীয়তপুরে জমিয়ত হিজবুল্লাহ’র উদ্যোগে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশিত : ০৮:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০