১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

চুয়েট ভিসির সঙ্গে অস্ট্রেলিয়ান সংস্থা এসএমইসির প্রতিনিধির সাক্ষাৎ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন পরামর্শক সংস্থার (এসএমইসি) নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

এ সময় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রওশন মমতাজ, চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডস্লাইড রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এসএমইসি হচ্ছে আন্তর্জাতিক পরিণ্ডলে বৈশ্বিক প্রকৌশল, পরিচালনা, উন্নয়ন পরামর্শক ও উদ্ভাবনী সমাধান সরবরাহ প্রদানকারী একটি অস্ট্রেলিয়ান সংস্থা।

মতবিনিময়কালে অস্ট্রেলিয়ান সংস্থা এসএমইসির প্রতিনিধি দল চুয়েটের সঙ্গে পারস্পারিক সহযোগিতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই চুক্তির আওতায় চুয়েটের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা ইন্টার্নশিপের পাশাপাশি প্রজেক্টভিত্তিক কর্মসংস্থানেরও সুযোগ পাবেন।

এ ছাড়াও বিভিন্ন পুরকৌশল সংক্রান্ত সমস্যা সমাধানে দুটি প্রতিষ্ঠান একসঙ্গে গবেষণা পরিচালনার সুযোগ পাবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

চুয়েট ভিসির সঙ্গে অস্ট্রেলিয়ান সংস্থা এসএমইসির প্রতিনিধির সাক্ষাৎ

প্রকাশিত : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০