০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, আটক আরো ৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহীদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ পর্যন্ত চার জনসহ গ্রেপ্তার ২৯।

শনিবার (৭ নভেম্বার) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- একটি হত্যা মামলায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাসানুর রহমান (২৫), আ.রহিম (২২), সোহেল রানা (২০) ও মাইনুল ইসলাম (২৬)।

এ ঘটনায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ৯ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, ঢাকায় হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) ঢাকা (ডিএমপি) পুলিশ পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত জানান, প্রধান আসামিকে আগামীকাল সোমবার আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিন দিনের রিমান্ড শেষে খাদেমসহ দুজন আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ ছাড়া রিমান্ড ছাড়াই জবানবন্দি দিয়েছেন আব্দুল গণি নামে একজন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, আটক আরো ৪

প্রকাশিত : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০