১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বালুচরে দুই এলাকার সংঘর্ষ, মিললো হাজারো টেঁটা

মাটি ভরাটকে কেন্দ্র করে দুই আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার টেঁটা উদ্ধার করে সিরাজদীখান থানা পুলিশ।

রোববার সকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদীখানে নবধারা স্যাটেলাইট সিটি এবং সুমনা হাউজিংয়ের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, সুমনা হাউজিং কোম্পানির লোকেরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দু’পক্ষই মারামারির প্রস্তুতি নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।

তিনি আরো বলেন, এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি, হলে আইনগত ব্যবস্থা নেব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বালুচরে দুই এলাকার সংঘর্ষ, মিললো হাজারো টেঁটা

প্রকাশিত : ০৭:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০