০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈরের টেকেরহাট থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে আসছিল।

মাঝপথে সদর উপজেলার ঘটকচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নারীসহ আহত হন অন্তত ২০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ

প্রকাশিত : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০