০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা, ব্যবসায়ী আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে দশ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে নির্যাতনের শিকার ওই শিশুর মামা অভিযুক্ত ব্যবসায়ীকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। নির্যাতিত শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আটককৃত, মো.মাসুদ (২৮) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো.আবু বক্কর ছিদ্দিক ওরফে বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ ভিকটিমের বাড়ির সামনে একটি দোকন দিয়ে ব্যবসা করে আসছে। ভিকটিম মাঝে মধ্যে তার দোকানে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে আসা যাওয়া করত। গতকাল (৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে আসামি মাসুদ শিশুটিকে তার দোকানে গেলে এক প্যাকট চিপস্ দিয়ে কৌশলে তার দোকানের পাশে থাকা বসত ঘরে নিয়ে বলৎকার করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ব্যবসায়ী মাসুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

নোয়াখালীর সুবর্ণচরে শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা, ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৯:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০