করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য দেবিদ্বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. জয়নুল আবেদীন’কে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ কতৃক মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২০ দেওয়া হয়েছে।
৭ নভেম্বর শনিবার ঢাকাস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চেয়ারম্যান অ্যাড. মো মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশবিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ।
সম্মননা অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যরিষ্টার জাকির আহম্মদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হারুন, মির্জা শরিফুল আলম, আলহাজ¦ মো. শফির উল্লাহ, কবি আইরিন খান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















