খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সম্মলিত প্রচেষ্টায় কবাখালী বাজার সাপ্তাহিক হাট চালু করা হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) বেলুন উড়িয়ে কবাখালী বাজার সাপ্তাহিক হাট উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন৷
এরপর দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















