বগুড়া- পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রম্মকপালিয়া গ্রামের সন্নিকটে বাস চাপায় আব্দুল মতিন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আজিজুল সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরনবী প্রধান জানান, রোববার সন্ধ্যা রাতে কৃষক আব্দুল মতিন উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ি গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধারসহ ঘাতক বাসটি আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















