রূপগঞ্জ থানার রূপসী সড়কে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে সোহান (২০), মোঃ রানা মিয়া (২৩), খোরশেদ আলম (৪৫), ফয়সাল মিয়া (১৯) ও লিয়ন ইসলাম (১৯) নামে পাঁচ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব-১১ একটি দল। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ(৬,০০০) টাকা ও ২২টি চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক (৫০-থেকে ১০০) টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।রূপগঞ্জ থানার রূপসী সড়কে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৬,০০০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য পাঁচ জন গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে অবৈধভাবে রূপগঞ্জ থানার রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















