০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বঙ্গবন্ধু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ৯৮ কম্পোজিট ব্রিগেডের অধীনে নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ।

তিনি পতাকা উত্তোলন অনুষ্ঠানে সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুজকাওয়াজ প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান ও বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

কুজকাওয়াজ প্রদর্শন করেন প্যারেড কমান্ডার মেজর শাহনেওয়াজ মাহমুদ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বঙ্গবন্ধু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০