০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বেনাপোলে জাল টাকাসহ নারী আটক

যশোরের বেনাপোলে ৪ হাজার জাল টাকার নোটসহ লিপি খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপি খাতুন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ জানান, গোপন সংবাদে জাল টাকা দিয়ে কেনাকাটার সময় বেনাপোল বাজার থেকে অভিযান চালিয়ে চারটি এক হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বেনাপোলে জাল টাকাসহ নারী আটক

প্রকাশিত : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০