মাদারীপুরের রাজৈর পৌরসভায় ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এই প্রথম ভোট অনুষ্ঠিত হবে।জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জন সমাগম পূর্ণ স্থানে ইভিএম মেশিন প্রর্দশণ করে ভোটারদের হাতে কলমে দেখানো হবে এবং নির্বাচনের দু দিন আগে মগ ভোটের ব্যাবস্থা করা হবে। কিভাবে ভোট সাধারন জনগন দিবে, সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে ইভিএম ব্যবহার পদ্ধতি বুঝিয়ে বলেন। ৫বছর১০মাস২৬দিন পর রাজৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিল ১৫-১১-২০, বাছাই ১৭-১১-২০, প্রত্যাহার ২৩-১১-২০।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















