১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

অনুপ্রবেশকারীরা দলের ক্ষতি করতে তৎপর : ক্রিড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, অনুপ্রবেশকারী নানাভাবে দলে ঢুকে পড়েছে। তারা দলের সুনাম নষ্টে নানা তৎপরতা চালাচ্ছে। অনুপ্রবেশকারীরা দলের যেন ক্ষতি করতে না পারে সে দিকে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সকলকে বঙ্গবন্ধুর আর্দশে এক হয়ে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে মহানগরীর বোর্ডবাজারে গাছা থানা কৃষকলীগের উদ্যোগে ভাওয়াল বীর শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাছা থানা কৃষকলীগের সভাপতি মো. শাহজালাল তরুণের সভাপতিত্বে কাউন্সিলর আব্দুল্লাহ আল মন্ডালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমদ, মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মন্ডল, ইকবাল হোসেন মোল্লা, হারুন সিপাই, জামাল খান প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

অনুপ্রবেশকারীরা দলের ক্ষতি করতে তৎপর : ক্রিড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০