১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

চুনারুঘাটে ৬ দোকানকে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে এ অভিযানে উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা, নোহা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙানোর কারণে মদিনা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারণে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারিকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট উপজেলার স্যানিটারি ইন্সপেকটর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান, জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

চুনারুঘাটে ৬ দোকানকে জরিমানা

প্রকাশিত : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০