কুমিল্লার হোমনায় উপজেলা যুবলীগের উদ্যোগে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার সকল ইউনিটের যুবলীগ নেতা-কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস ও সাদেক সরকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আ’লীগ সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আজম বিটু, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুর রহমান বকুল, মো. মোবারক হোসেন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম কিশোর, মোয়াজ্জেম হোসেন, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আ’লীগ যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, তাঁতীঁলীগ সভাপতি হাসান ভূঁইয়া, শ্রমিকলীগ সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















