তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নড়াইল জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক আন্জুমান আরা আশ্বস্ত করেন অনতিলম্বে স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, সিজেএম আদালতের নাজির খাঁন মোঃ আজিম উদ্দীন, জেলা জজ আদালতের নাজির মো. কবির হোসেন, নায়েব নাজির মো. শফিকুল ইসলাম, মাসুদুল হাসান তনু, তানভীর আজিজ, লুৎফুর রহমান সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। যদি ২৬ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হয় তাহলে ২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সারা বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মচারীরা একত্র হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















