যশোরের শার্শায় ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সামিয়া ইসলাম (১৩) নামে ৮ম শ্রেনীর ছাত্রী স্কুলে এসাইনমেন্টের খাতা জমা দিতে যাওয়ার সময় সাতক্ষীরা নাভারন সড়কের খাজুরা নামক স্থানে নেহা ফিলিং ষ্টেশনের সামনে একটি ভ্যানকে ঘাতক ট্রাকটি চাপা দেয়। ঘটনাস্থলে ওই ভ্যানের আরোহী সামিয়া নিহত হয় এবং আরো ২ জন আহত হয়। তবে ট্রাকটিকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে। সে নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ টিটু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















