দেশের নিম্ন আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে রাজবাড়ীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার নেতারা। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কাছ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















