বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। থানা সূত্রে যানা যায় থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মোজাম্মেল হক (পিপিএম) এর নির্দেশে এস আই মোহাম্মদ বাদল মিয়া, এস আই ওয়াহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন বাগড়া টু কুমিল্লা রাস্তার ধর্মনগর চৌমুহনীর সিয়াম’স মিলের পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হল ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের (গাঙ্গের পাড়া,জেলে বাড়ির) মৃত লিল মিয়ার ছেলে মোসলেম উদ্দিন (২২), একই এলাকার দক্ষিণ পাড়া, কাশেম দারোগা বাড়ির পিতা মোঃ শাহ আলমের ছেলে এমরান হোসেন (১৯)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















