১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সিরাজগঞ্জে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে ৩৩৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাজীপুর থেকে সিরাজগঞ্জ সদরে যাওয়ার পাকা রাস্তার উপর এক অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জয়পুরহাট হতে ঢাকাগামী ০১টি কাভার্ড ভ্যান (নং-ঢাকা মেট্রো ন-১৪-৬১৬৬) এ তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ীতে তল্লাশী চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিম, ও নগদ ১৫০০ টাকা সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ড ভ্যান টি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী ঝালকাঠি জেলার নলছিটি থানার বৈশাখিয়া গ্রামের মৃত মর্তুজা আলী হাওলাদারের ছেলে মোঃ বাচ্চু হাওলাদার (৪২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৩ (গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

প্রকাশিত : ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০