১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ব্রাহ্মণপাড়ায় মুহাম্মদ আবু তাহের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণপায়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের স্মরণে মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাজসেবক হাজী আবদু মিয়ার সভাপতিত্বে ও কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফের সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মল্লিকা গ্রুপের চেয়ারম্যান মরহুমের ছোট ভাই আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল কাফি, ব্রাহ্মনপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মৎস্যজীবি লীগের আহবায়ক শাহ আলম, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, সাবেক ভিপি জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, আহবায়ক জাহিদুল হাছান পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মুহাম্মদ আবু তাহের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০