১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শিশুর চার হাত-চার পা, জন্মের কিছুক্ষণ পরই মৃত্যু

ময়মনসিংহে চার পা, চার হাত ও এক মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার ২০ থেকে ২৫ মিনিট পরই শিশুটি মারা যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এই শিশুর জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন।

পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্ম নেয়ার কিছুক্ষণ পরই মারা যায় বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শিশুর চার হাত-চার পা, জন্মের কিছুক্ষণ পরই মৃত্যু

প্রকাশিত : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০