০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

????????????????????????????????????

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলী উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার (১৪ নভেম্বর) সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন আজ সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকে না।  আগামীকাল থেকে আবারও যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার বলেন, আমদানি রপ্তানি  কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

প্রকাশিত : ০৩:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০