কুষ্টিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ১২ মাইল এলাকায় ও জেলা শহরের মজমপুরগেট এলাকায় এমআরএস তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজ্জাক (৫০) ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে ও আক্কাস আলী মেহেরপুর গাংনী উপজেলার সহড়া বাড়িয়া এলাকার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।
কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ১২ মাইল এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
অপরদিকে, কুষ্টিয়া শহরের মজমপুরগেট এলাকায় এমআরএস তেল পাম্পের সামনে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আক্কাস আলী নামের আরেও এক আরোহী মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ























