০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

রাজৈর পৌর নির্বাচনে নৌকার মাঝি নাজমা রশীদ

আসন্ন মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাজমা রশীদকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এখবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. মতিয়ার রহমান জানান, ১২ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে নাজমা রশীদসহ ১০ জন ছিল আওয়ামী লীগ দলীয়। এদের মধ্যে ৭ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছিল।

নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৭ নভেম্বর বাছাই , ২৩ শে নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈর পৌর নির্বাচনে নৌকার মাঝি নাজমা রশীদ

প্রকাশিত : ০৩:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০