০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

হোমনা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

“ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. ফাদলুল আজিম আবরার, মাহফুজা ইসলাম ও নার্গিস রুবাইয়া দিনার,

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স জেমমিন আক্তার, ইপিআই এর টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

হোমনা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০