১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পুরনো খেলা শুরু করেছে সরকার: মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার সেই পুরনো খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গত বৃহস্পতিবার ঢাকায় কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, কে বা কারা। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। সেই আগের খেলা, সেই ওল্ড গেম। তাদের এজেন্টদের দিয়ে নাশকতামূলক কাজ করিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে দেবে। সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, কেউ যেন এই ট্র্যাপে পা না দেয়।’

শনিবার আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানান।

সকালে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ফখরুল। তিনি বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে। অন্য কোনোভাবে সরকার পরিবর্তনের কথা চিন্তাও করি না, ভাবিও না।’

আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দেখলাম এত সন্ত্রাস, কারচুপি, ভয়ভীতি প্রদর্শন করার পরেও ১৪ শতাংশের বেশি ভোট তারা (নির্বাচন কমিশন) দেখাতে পারেনি। নির্বাচন কমিশন কী হাস্যকর, অদ্ভুত কথা ও লজ্জার কথা বলে। তাদের লাজ-লজ্জা, শরম, হায়া কিছু নেই, থাকলে পদত্যাগ করে চলে যেত।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার থাকলে কখনো দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। সে জন্য সরকারকে বলব, পদত্যাগ করুন। অন্যথায় প্রতিটি স্বৈরাচার, কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে, আপনাদের জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে বিদায় হতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পুরনো খেলা শুরু করেছে সরকার: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০