গাজীপুর মহানগরের সালনা এলাকায় বাস চাপায় তারা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা থানার কুমারগাইন এলাকার বাসিন্দা। তিনি সালনা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন জানান, সকালে সালনা এলাকায় সড়ক পার হচ্ছিলেন তারা মিয়া। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিসিটিভির ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























