০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- লুৎফর রহমান, মো. হাসান, মোহাম্মদ আলী ও এনামুল।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু ও এসআই মাহমুদ আলম জানান, গত ১৫ অক্টোবর রাতে উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখির চর গ্রামের ভাড়াটিয়া এবং অটোরিকশাচালক জুয়েলের (২৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তাঁর অটোরিকশাও ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। এক মাস তদন্ত করে প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ জড়িত চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে আটক ১

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ০৩:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০