হবিগঞ্জের মাধবপুর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন।
পুলিশ জানায়, জেলার মাধবপুর উপজেলার মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের (৪০) মরদেহ সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনার জড়িত সন্দেহে নিহতের স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ। তার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বলা যাচ্ছে না হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















