নরসিংদীতে নব-নির্বাচিত দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্র্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানদ্বয়েরা হলেন, সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের মমিনুর রহমান আপেল ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের হাজী সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের প্রাচীন ও গুরুত্বপূর্ন স্তর। জনপ্রতিনিধি হিসেবে তৃণমূল পর্যায়ের জনগণনের সেবা করার অবারিত সুযোগকে কাজে লাগিয়ে জনকল্যাণে কাজ করার জন্য নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে দিক নির্দেশনা দেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) ভুইয়া মোহাম্মদ নেজাউর রহমান সিদ্দিকী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















