০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বাগেরহাটে পুকুরে মিলল চুরি যাওয়া নবজাতকের মরদেহ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়ার তিনদিন পর সোহানা নামের ১৭ দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত নবজাতকটির বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের কোল থেকে নবজাতক খোয়া যাওয়ার ঘটনার তিনদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, চুরি যাওয়ার পর ওই পুকুরে তল্লাশি করা হয়েছিল। সব বিষয়টি আমলে নিয়ে আমরা মূল রহস্য উৎঘাটনের চেষ্টা করছি।

এর আগে সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা তাদের সাথেই ঘুমিয়ে ছিল। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোন এক সময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

বাগেরহাটে পুকুরে মিলল চুরি যাওয়া নবজাতকের মরদেহ

প্রকাশিত : ০৩:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০