০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

পর্দাশীল নারীর ছদ্মবেশে ইয়াবা পাচার

নারায়ণগঞ্জের গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে কমলাপুর ষ্টেশন হতে চট্টগ্রাম থেকে আগত সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে ইয়াবা পাচারের দায়ে ইফতিয়াজ সাঈদ সরদার সায়মন (৪০) আছমা বিবি (৩৬)নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল।

এ সময় তাদের হেফাজত হতে ৩,৫০০ পিস ইয়াবা, রেল ভ্রমণের ১টি টিকিট,ইয়াবা ক্রয়-বিক্রয়ের ১টি খাতা, ১টি ট্রলি ব্যাগ ও ইয়াবা সেবনের উপকরণসহ ১টি বক্স উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামী ইফতিয়াজ সাঈদ সরদার সায়মন পেশায় একজন মাদক ব্যবসায়ী।সে ও তার সহযোগী আছমা বিবি চট্টগ্রামের আগ্রাবাদ সি.ডি.এ এলাকায় বসবাস করতো। দীর্ঘ আট বছর যাবত গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গত দুই বছর যাবৎ মাদক ব্যবসায়ী ইফতিয়াজ সাঈদ সরদার সায়মন অপর আসামী আছমা বিবির সহায়তায় চট্টগ্রাম এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। তারা কৌশলে কক্সবাজারের মাদক ডিলারদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সংগ্রহ করে এবং আসামীরা আছমা বিবি পর্দাশীল নারীর ছদ্মবেশে বোরখার আড়ালে, শরীরের বিভিন্ন জায়গায় এবং ট্রলি ব্যাগে করে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বহন করে। প্রতিমাসে ৫ থেকে ৬ বার তারা যাত্রী ছদ্মবেশে বাস ও ট্রেনযোগে অভিনব কায়দায় চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর)দুপুরে মাদকব্যবসায়ী চট্টগ্রাম হতে ট্রেনযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কমলাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩,৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ইয়াবা পাচারের দায়ে মাদক ব্যবসায়ী ইফতিয়াজ সাঈদ সরদার সায়মন (৪০) ও আছমা বিবি (৩৬)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়নগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় ও সরাবরাহ আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

পর্দাশীল নারীর ছদ্মবেশে ইয়াবা পাচার

প্রকাশিত : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০