গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে।
মরহুম ইউনুস সরকার এমপির প্রতীয়মান প্রচেষ্টায় সাদুল্লাপুর বাসীর আঙ্খার ফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ১৯ নভেম্বর ( বৃহস্পতিবার) সকালে এ্যাডঃ উম্মে ককুলসুম স্মৃতি এমপি কুলশীঘাট-সাদুল্লাপুর সড়কের পাশে সাবেক গন কল্যাণ স্বাবলম্বী সংস্থা এলাকায় নবনির্মিত এ স্টেশনের উদ্বোধন করেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি,আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অধিদপ্তরের গাইবান্ধার উপ সহ-পরিচালক এনামুল হক,স্টেশন অফিসার সাইয়েদ মোঃ ইমরান, চেয়ারম্যান শাহিন সরকার,প্রমুখ।
এর পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিএইচসিপি / স্বাস্থ্য সহকারীদের মাঝে ল্যাপটপ/ট্যাব বিতরণসহ প্রধানমন্ত্রী দেওয়া ঘরের ভিত্তি প্রস্তর উদ্ধোধন এবং জামালপুর ইউনিয়নের আমরা গড়ব-ই আলোকিত জীবন ও সমাজ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও বই বিতরণ করেন। এবং সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন আ’লীগের অফিস উদ্ধোধন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















