কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অর্থদন্ড এর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নব-যোগদানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ এ অর্থ দন্ড প্রদান করেন এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাস্ক ছাড়া চলাচল করায় পথচারীকে জরিমানা করা হয়। এবং পথচারীদের মাঝে মাক্স বিতরণ করা হয় ।
তিনি আরো বলেন, আমাদের এ সচেতনতামূলক প্রতিটি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে । সদর দক্ষিণের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।এবং মাস্ক বিতরণ করা হবে ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















