০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে চার জঙ্গীর আত্মসমর্পণ

‘উগ্রবাদী আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়ি থেকে উগ্রবাদী সন্দেহে ৪ জনকে আটক করেছে র‌্যাব -১২। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে র‍্যাব-১২ এর এএসপি মো. মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থকে ২ জন অপরিচিত লোক এখান এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিক শুরু হয় অভিযান। গোলালাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশেপাশে। অভিযান শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিজনেস বাংলাদেশ/এসএম

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জে চার জঙ্গীর আত্মসমর্পণ

প্রকাশিত : ১২:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০