০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

পূর্বধলায় সড়কে ঝরল দুই প্রাণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার (২১ নভেম্বর) সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, গাজীপুরের কাপাশিয়া উপজেলার চড় আলীনগর গ্রামের আবুল কাসেমের ছেলে হারুন মিয়া (৩৫) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে তারা মিয়া (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,  সকালে নেত্রকোনার দুর্গাপুর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বামনখালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-০২১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী হারুন মিয়া ও চালক তারা মিয়া মারা যান।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ লাশ উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

পূর্বধলায় সড়কে ঝরল দুই প্রাণ

প্রকাশিত : ০২:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০