০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ নিহত ২

  • গজনবি, ভোলা
  • প্রকাশিত : ০২:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • 78

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাটামারা নসুর দোকান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, বড় মা‌নিকা ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৯)। অপরজন মো. নিরব (৩৫)। নির‌বের বা‌ড়ি ভোলা সদর উপ‌জেলায় জানা গে‌লেও বিস্তা‌রিত জানা যায়‌নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাটামারা নসুর দোকান মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বাচ্চাদের কাছে বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতাসহ হাছনাইন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে একটি বিকট আওয়াজ হয়। প্রথমত স্থানীয় লোকজন ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, গ্যাসের সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ট্রান্সফার করার সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে বড়মানিকা ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৯) ও বেলুন বিক্রেতা নিরবসহ মোট দুজন নিহত হন।

আহতরা হলেন- বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীরের ছেলে শাকিল (২০), মোসলেমের ছেলে মো. ফিরোজ (২২), ইসলাম হাওলাদারের ছেলে ইউসুফ (৪০), ৬নং ওয়ার্ডের মিন্টুর ছেলে রাসেল (৩৫) ও মনির হোসেনের ছেলে বাপ্পি (২০), পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নান্নু (২০) ফিরোজের ছেলে সাগর (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে  লিমন (২১)। আরো কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেয়। আহতদেরকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করেন।

ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। তিনি জানান, বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নিহত দুজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ নিহত ২

প্রকাশিত : ০২:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০