কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফ্রান্সের রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শনিবার সকালে শশীদলে অনুষ্ঠিত হয়েছে। আড়াই শিপা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্টানের আহবায়ক বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছায়েদুর রহমানের তত্বাবদানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শশীদল কেন্দ্রী মসজিদ থেকে শুরু করে শশীদল বাজার, পাঁচ পীরের মাজারের পাশে সংক্ষিপ্ত আলোচলার মাধ্যমে শেষ হয়।
আলোচণা সভায় বক্তারা বলেন যারা আমাদের প্রানপ্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রর্দশন করেছে তারা সারা মুসলীম জাহানের শত্রু তাদের সাথে মুসলমানের কোন সর্ম্পক থাকতে পারেনা ।
আজ থেকে আমরা ফ্রান্সের সকল পন্য বর্জন করলাম। এবং ফ্রান্সের ঘঠনার তিব্র নিন্দা জানাই। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, সমাজ সেবক মোঃ শাহ আলম ঠিকাদার, মোঃ সাদেক আহাম্মদ, মাও ফজলুর রহমান, মাও আবু হানিফ, মাও আবদুল হক, মাও মোঃ নুরুল আমিন, মাও মোঃ বিল্লাল হোসেন, মাও এনামুল হক, মাও মোবারক হোসেন। এসময় অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সকল মুসল্লীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















