০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শ্রীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকার প্যারাডাইজ কারখানাসংলগ্ন এলাকা থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (রঙ্গিলাবাজার এলাকার প্যারাডাইজ কারখানাসংলগ্ন স্থান) গ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায় বলে জানতে পেরেছি। সে অনুযায়ী নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এসে পরিচয় নিশ্চিত করার পর বিস্তারিত জানা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

শ্রীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০