০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

কুখ্যাত মেজর ডালিম

দেলোয়ার হোসেন জীবন

ছোটপর্দার দক্ষ অভিনেতা দেলোয়ার হোসেন জীবন। দেশে -বিদেশে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার সরকারি অনুদানে নির্মিত ‘বাংলাদেশ ফাইল’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করছেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড এবং জাতীয় চার নেতার জেল হত্যা নিয়ে নির্মিত হচ্ছে ‘বাংলাদেশ ফাইল’। শুটিং এর প্রয়োজনে বিভিন্ন ঐতিহাসিক লোকেশনে চিত্রধারণ করা হয়েছে। দেশের ঘৃণিত এই হত্যাকান্ডের অন্যতম কুখ্যাত কুলাঙ্গার মেজর ডালিমের চরিত্রে অভিনয় করেছেন দেলোয়ার হোসেন জীবন।

এ প্রসঙ্গে জীবন বিজনেস বাংলাদেশকে বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত যে কোনো কাজই চ্যালেঞ্জিং। তবে মেজর ডালিম চরিত্র আমার কাছে অনেক চ্যালেঞ্জিং। এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে কিন্তু এ ধরনের চরিত্রে এবারই প্রথম। এর মধ্যে মেজর ডালিমের প্রতি এ দেশের মানুষের রয়েছে একরাশ ঘৃণা। চরিত্রে কতটুকু ফুটিয়ে তুলতে পারবো জানি না। তবে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
‘বাংলাদেশ ফাইল’ ছাড়াও বেশকিছু নাটক ও সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

কুখ্যাত মেজর ডালিম

প্রকাশিত : ০৫:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০