০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লার সন্তান সাবেক ফুটবলার ও সংগঠক বাদল রায় আর নেই

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • 69

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সংগঠক বাদল রায় মারা গেছেন ।
রবিবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুর সময় বাদল রায়ের বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে কৃতিত্বের সঙ্গে খেলেছেন বাদল রায়। জাতীয় দলের অধিনায়কও ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক ফুটবলার ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।

এ দিকে বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম (লিপু) ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (জিল্লু) ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কুমিল্লার সন্তান সাবেক ফুটবলার ও সংগঠক বাদল রায় আর নেই

প্রকাশিত : ০৭:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০