নবীনগর প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মফস্বল সাংবাদিকতা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি সেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়কালের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন ।
প্রধান অতিথি হিসেবে নবীনগর প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্যে বলেন,আগে আমরা সেবাটাকে নিশ্চিত করতে চাই।’ সাংবাদিকদের একটি অনুষ্ঠানে উপস্থিত সাব রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকাশ্যে অকপটে এসব অপ্রিয় সত্য কথাগুলো বললেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বর্তমান সাংবাদিকতার কড়া সমালোচনা করেন ।
প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মেয়র এড. শিব শঙ্কর দাস, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার বেগম, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,সমাজসেবক ডাঃ ফুল মিয়া,ডাঃ মোহাম্মদ সাদেক মিয়া,বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সহ আরো অনেকে, এছাড়াও ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















