০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মাদারীপুরে জাহিদ হত্যার বিচার দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলার ঘুঙ্গিয়াকুল গ্রামের জাহিদ মীরের (২০) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজনরা ও এলাকাবাসী।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

এলাকাবাসী জানান, গত ১৪ নভেম্বর রাতে ঘুঙ্গিয়াকুল গ্রামে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৫ নভেম্বর মাদারীপুর সদর থানায় স্থানীয় লোকমান শরীফ, সমসের সওদারগার, শাকিবসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জাহিদের বাবা মজিবর মীর। কিন্তু এতদিনেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, জাহিদ হত্যার মামলা হলেও প্রভাবশালী মহলের কারণে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

নিহতের বাবা মজিবর মীর বলেন, তার ছেলেকে বিনাদোষে হত্যা করা হয়েছে। এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মাদারীপুরে জাহিদ হত্যার বিচার দাবি

প্রকাশিত : ০৮:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০