নীলফামারীতে চলন্ত অটো রিক্সায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ডোমার-আমবাড়ি সড়কের ভেলেঙ্গার ডারা এলাকা হতে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। রাতেই ওই গৃহবধু বাদি হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জোড়াবাড়ি ইউনিয়নের মফিজপাড়া এলাকার অটোরিক্সা চালক কামাল ইসলাম (২০) ও একই এলাকার তার সহযোগী ইউনুস আলী(৪৮)।
মামলা সুত্রে জানা গেছে, সোমবার বিকাল চার টার দিকে ওই গৃহবধু চিলাহাটি মুন্সিপাড়া এলাকার শ্বশুর বাড়ি হতে বাবার বাড়ি নওগা যাওয়ার জন্যএকটি অটো-রিক্সায় ডোমার রেল স্টেশনে আসে। শান্তাহার যাওয়ার ট্রেনের খোঁজ নেওয়ার জন্য গৃহবধু অটোচালক কালামকে স্টেশনে খোঁজ নিতে বলে। অটো চালক রাত সাড়ে আট টায় শান্তাহারের ট্রেন বলে তাকে জানায়।
সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে ওই গৃহবধু টিকেট কাউন্টারে শান্তাহারের একটি টিকেট চাইলে, শান্তাহারের কোন ট্রেন নাই বলে স্টেশন কতৃপক্ষ তাকে জানায়। ওই গৃহবধু সরলমনে ওই অটো-রিক্সাতেই বাড়ি ফিরছিল। অটো চালক ইতোমধ্যে তার সহযোগী ইউনুস কে নিয়ে ডোমার-আমাবাড়ির অন্ধকার নির্জন রাস্তা দিয়ে চিলাহাটি রওনা হয়।
কিছুদুর যাওয়ার পর অন্ধকার একটি স্থানে অটোর ভিতরে ও অটো থেকে টেনে নামিয়ে একটি ক্ষেতে গৃহবধুটিকে ধর্ষনের চেষ্টা করে।
গৃহবধু তাদের অনৈতিক প্রস্তাবে রাজি হয়ে কৌশলে তাদেরকে আবার অটোতে নিয়ে আসে। কিছুদুর যাওয়ার পর ভেলেঙ্গার ডারা এলাকার রাস্তার পাশ্বে একটি দোকানে কিছু মানুষ দেখতে পেয়ে গৃহবধুটি অটো থেকে লাফ দিয়ে চিৎকার করে।
এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রাতেই গৃহবধুটি বাদি হয়ে তাদের নামে ডোমার থানায় ধর্ষনের চেষ্টার একটি মামলা করে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থালে আমি নিজে গিয়ে আসামীদের ধরে নিয়ে আসি। মঙ্গলবার দুপুরে তাদের অঅদালতের মাধ্যমে জেলা কারাগাওে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















