মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় (২৪/১১/২০২০)সন্ধ্যায় উপজেলা পরিষদের আসমত আলী খান মিলানায়তনে আসন্ন রাজৈর পৌরসভা নির্বাচন ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে রাজৈরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচি ২০২০ শুভ উদ্বোধনের আয়োজন করেন রাজৈর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, প্রধান অতিথি জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার নান্নি খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল , তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও রাজৈর কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনের পদপ্রার্থীরা।উক্ত সময় দুজনকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করেন। (২৫/১১/২০২০-৫/১২/২০২০) পর্যন্ত রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে রাজৈর পৌরবাসী ভোটারদের মাঝে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















