নোয়াখালী পৌরসভায় বিশ্ব ব্যাংক ও পৌর অর্থায়নে ৩টি উন্নয়ন প্রকল্প কাজ শেষে উদ্ভোধন করা হয়েছে।
গতকাল বিকেলে নোয়াখালী পৌরসভা শহীদ এস্কেনদার কচি অডিটরিয়ামে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর (গএঝচ-ইগউঋ) উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি।
বাংলাদেশ মিউনিসিপাল ডেভোলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভায় অর্থায়নে ১৭ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, সোনাপুর পৌর বাস টার্মিনাল, পৌর কিচেন মার্কেট ও সোনাপুর পৌর সুপার মার্কেট।
নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রকল্প উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুল ইসলাম মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, কাউন্সিল জাহিদুর রহমান শামীম, সৈয়দ আহসান হাবিব হাসান, রফিকুল বারী আলমগীর, নাছিম উদ্দিন সুনাম, নির্বাহী প্রকৌশলী সজিব বড়–য়া, পৌর সচিব শ্যামল কুমার দত্ত, নোয়াখালী পৌর বনিক কমিটির সভাপতি একেএম সাইফ উদ্দিন সোহান সহ সুশীল সামাজ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















